সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেড়ে প্রকাশ্য দিবালকে ছাব্বির হোসেন হত্যা মামলায় দীর্ঘ ১৩ বছর পরে সাত আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

দ-প্রাপ্তরা হলেনঃ মোঃ ওয়াজ আলী, মোঃ কুন্নু, মোঃ হামিদ, মোঃ আরশেদ আলী, মোঃ আব্দুস সামাদ, মোঃ ইদ্রিস আলী ও মোঃ সেলিম রেজা। তাদের সকলেরই বাসা শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে। গত ২৪ আগস্ট বেলা ১১ টায় সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ গোলাম সরওয়ার খান ঢাকা পোস্টকে বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে এ হত্যাকা-ে জড়িত সাতজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। এছাড়া আরও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী মোঃ ওসমান গণীর সঙ্গে আসামিদের পূর্ব থেকে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বাদী ও তার স্বজনদের ওপর আঘাত করা হয়। এতে বাদীর ছেলে ছাব্বির হোসেন গুরুতর জখম হন এবং বগুড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একই ঘটনায় বাদীর ভাই আঃ মতিন, কোরবান আলী, রমজান আলী, খালাতো ভাই আনিছ ও আত্মীয় তৈয়ব আলীও গুরুতর আহত হন।

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘ ১৩ বছর পরে আদালত আজ এই রায় ঘোষণা করেন।