আনোয়ারা (কর্ণফুলী) সংবাদদাতা : চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর এক শিশুর মৃত্যু হয়েছে। সম্প্রতি আনোয়ারা মেডিকেল থেকে চট্টগ্রাম মেডিকেল যাওয়ার পথে শিশুটি মারা যায়। মারা যাওয়া শিশুটির নাম মুনতাহা মুনছুর মাহি। সে উপজেলার পরৈকৌড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছত্তরহাট ভিংরোল ইয়াসিন সওদাগরের বাড়ির প্রবাসী মনসুর উদ্দিনের বড় মেয়ে। এই বিষয়ে নিহতের চাচা নাঈম বলেন, আমার ভাতিজি সকালে নামায পড়ছে, কুররান পড়ছে এর পর যখন সে বাংলা পড়ার জন্য বই নিচ্ছে তখন সাপটি কপালে কামড় দেয়৷ তারপর দ্রুত আমরা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। এর পর আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় বিষধর সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর এক শিশুর মৃত্যু হয়েছে। সম্প্রতি আনোয়ারা মেডিকেল থেকে চট্টগ্রাম মেডিকেল যাওয়ার পথে শিশুটি