চুয়াডাঙ্গা সংবাদদাতা : রাজশাহীর তানোর থানা যুবলীগ সেক্রেটারি ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গা দর্শনা চেকপোস্ট আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ১৭ জুন সকালে দর্শনা চেকপোস্ট তাকে আটক করে পুলিশ। দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায় ঐদিন সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী জেলার তানোর থানার সাদি গ্রামের মৃত আবুল কালামের ছেলে যুবলীগ সেক্রেটারি মোঃ যুবায়ের ইসলাম (৫০) দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন।

দর্শনা ইমিগ্রেশন ওসি মোঃ রমজান আলি জানান আটককৃত ব্যাক্তির নামে তানোর থানায় একটি নাশকতা মামলা রয়েছে। আটককৃত যুবায়েরকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ডিউটি অফিসার জানান- আমরা সংশ্লিষ্ট তানোর থানাকে জানিয়েছি। তারা পৌঁছালে মামলার বিস্তারিত জানা যাবে এবং আটককৃত যুবায়েরকে তাদের নিকট হস্তান্তর করা হবে।