­নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী গতকাল রবিবার নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট ও মিয়ারহাট বন্দর এবং ডুবিবাজার দিনব্যাপী গণসংযোগ করেন। এছাড়াও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমী পরিদর্শন করেন এবং সেখানে শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জামায়াতে ইসলামী সকল আসনে প্রার্থী ঘোষণা করে অনেকটাই এগিয়ে রয়েছেন। পিরোজপুর-১ও২নং আসনে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের দুই পুত্র মাসুদ সাঈদী ও শামীম সাঈদী যথাক্রমে আসন দুটিতে নির্বাচন করবেন। সাঈদী সাহেবের পুত্র হওয়ায় তারা নির্বাচনী এলাকায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।

‎গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ, পিরোজপুর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মহিউদ্দিন, সহকারি সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগ ও সমাজ কল্যাণ সভাপতি মোহাম্মদ গোলাম আযম আছলাম, সাংস্কৃতিক সভাপতি মো শাহ জাকির, সোহাগদল ইউনিয়ন সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, বলদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম, প্রমুখ ।