গোপালপুর (টাংগাইল) সংবাদদাতা: টাঙ্গাইল-২ (গোপালপুর -ভুঞাপুর) এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির ব্যাপক গণসংযোগ করছেন। জানা যায় এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবির গোপালপুর এবং ভুয়াপুরে দিন রাত্রি ভোট প্রার্থনা করেছেন, ভোটারদের দ্বারে দ্বারে,বিভিন্ন বাজারে গ্রামে ও পথচারীসহ বিভিন্ন শ্রেণীর সঙ্গে গণসংযোগ করছেন। এ সময় সঙ্গে থাকা জামায়াত নেতা কর্মীরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।