গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ১৬ (জুন) সকালে ডঃ আতিকুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াসিম আকরাম। অগ্রদূত বাংলাদেশ, রহনপুর, গোমস্তাপুর এর বাস্তবায়নে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অগ্রদূত বাংলাদেশ, রহনপুর, গোমস্তাপুর এর নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল, উপকার ভোগীদের মধ্য হতে শ্রীমতি সরস্বতী রানী, শ্রীমতি মানসী রানী, শ্রীমতি গীতা রানী, কনদা প্রমুখ। আলোচনা শেষে ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে ছাগল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
Printed Edition