মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত কক্সবাজার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কমিটির আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা “এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহেশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।