বড়লেখা (মৌলবীবাজার) সংবাদদাতা: তীব্র দাবদাহে পরিবহন শ্রমিক, পথচারি ও শ্রমজীবী মানুষের পাশে দাড়ালো জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। দেশে তীব্র তাপদাহের বিষয়টি মাথায় রেখে নিসচা’র প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১ টা থেকে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন নিসচা বড়লেখা শাখার নেতৃবৃন্দরা। উত্তর, দক্ষিণ ও মধ্যে বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন। এতে অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য এহসান আহমদ, নিরঞ্জন দেবনাথ নিলুসহ অনেকেই। নিসচার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় জনসাধারণ।
এ বিষয়ে রিকশাচালক সাজু মিয়া বলেন, সারা দিন রিকশা চালাই। অনেক সময় পানি কেনারও টাকা থাকে না। আজ হঠাৎ দেখি ঠান্ডা পানি ও স্যালাইন দিচ্ছে, খুব উপকার হলো।