গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাসিন্দা ও ভাতগ্রাম হাইস্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবুল কাশেম বিএসসি দুনিয়ার সফর শেষ করেছেন।
শনিবার (৪ অক্টোবর) ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিক্ষকতা জীবনে তিনি খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফরিদপুর উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ মিরপুর উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। পরবর্তীতে ভাতগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে অবসর গ্রহণ করেন।
আবুল কাশেম বিএসসি ছিলেন এলাকার একজন সুপরিচিত ও গুণী শিক্ষক। ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ শিক্ষাগুরু। শিক্ষা বিস্তারে তার অবদান এলাকার মানুষ চিরকাল স্মরণ করবে।
বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে ভাতগ্রাম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ পরিবারসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।