বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫ এ মো. আ. ছাত্তার গাজী সভাপতি এবং মো: আল আমিন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রিয়াজ উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে মো: হাবিবুর রহমান। গত ১ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিএডিসি’র অর্থ ও প্রশাসন পুলের কর্মকর্তাবৃন্দ বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কৃষি ভবনে অবস্থিত ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার মহাব্যবস্থাপক (অর্থ) রুনা লায়লা বিকাল ৫ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে বিজয়ী প্রার্থী মো. আ. ছাত্তার গাজী বলেন, বিজয়ী এবং বিজিত সকলকে নিয়ে আমরা একটা শক্তিশালী এসোসিয়েশন গড়ে তুলবো ইনশাআল্লাহ। সংস্থার কর্মকর্তাদের ন্যায্য দাবি-দাওয়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাস্তবায়ন করতে আমি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবো। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মো: আল আমিন বলেন, আমার সহকর্মীদের সাথে নিয়ে বিএডিসি’র কল্যাণে কাজ করবো। ইশতেহারে প্রদত্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে আমি সবার সহযোগিতা চাই।