মোটরসাইকেল আরোহী নিহত
নড়াইল সংবাদদাতা : নড়াইলের লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় সালমান মল্লিক (১৬) নামে একজন নিহত হয়েছেন। উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া-মল্লিকপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সালমান দোয়া-মল্লিকপুর গ্রামের শহিদ মল্লিকের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে সালমান ও সাথে থাকা দুইজনকে নিয়ে মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নিজ বাড়ি দোয়া-মল্লিকপুর যাচ্ছিলেন।পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দোয়া-মল্লিকপুর এলাকার আজিজুর ডাক্তারের বাড়ির সামনে রাস্তার পাশে থাকা রোড রোলারের সাথে ধাক্কা লাগে। এতে সালমানসহ অন্য দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কর্মশালা
পঞ্চগড় পঞ্চগড়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়িত “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়” প্রকল্পের আওতায় “টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্টাস্টি শ্রী সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো: সাবেত আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, সমাজ সেবা উপ-পরিচালক অনুরুদ্ধ কুমার প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা অনুষ্ঠিত
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) : করিমগঞ্জ বাজার বনিক সমিতির কার্যালয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ- পিএফজি এক সভা অনুষ্ঠিত হয়েছে। পিএফজি করিমগঞ্জের অন্যতম সদস্য ও বিএনপির উপজেলার সাবেক সভাপতি মোঃ রফিকুর রহমানের সভাপতিত্বে ও পিএফজি করিমগঞ্জে সমন্বয়কারী সাংবাদিক সাদেক আহ্ম্মদ স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়ককারী জয়ন্ত কর, পিএফজি ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হাসান,দি হাঙ্গার প্রজেক্টের কিশোরগঞ্জ সমন্বয়কারী পলাশ কান্তি পাল, সুজনের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মিজবাহ উদ্দিন, সুজনের উপজেলা কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আনিস ফকির, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, করিমগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চন্দ্রা সরকার, সাংবাদিক আবুল মনসুর লনু,সাংবাদিক হাবিবুর রহমান বিপ্লব, বিশিষ্ট পল্লী চিকিৎসক ডা. আবদুল করিম, মোহাম্মাদ ফৈরদোস,আশরাফুল আলম কাজল ও দ্বীন মোহাম্মাদ প্রমুখ।
মানববন্ধন
নড়াইল : এক পৃষ্ঠায় ৩শ’ শব্দ লিখে মাত্র ২৪ টাকা পাই।এভাবে পৃষ্ঠা ও শব্দ গনণা করে আমাদের মাসিক সম্মানী পাই। নকলনবীশদের (এক্সট্রা মোহরার) পদ স্থায়ীকরণ না হওয়ার কারণে এই পদে কর্মরতরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আমাদের চাকুরি রাজস্ব খাতে না যাওয়ায় আমরা বেতন, বোনাস এবং নারীরা মাতৃত্বকালীন ছুটি পান না। এসব কথা জানালেন নড়াইলের সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবীশরা। নকলনবীশদের চাকুরি রাজস্বখাতে (স্থায়ী মোহরার পদ সৃজন) অন্তর্ভূক্তকরণে মানববন্ধন বৃহস্পতিবার বেলা ১১টায় নড়াইল সদর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবীশ) অ্যাসোসিয়েশন ও বৈষম্যবিরোধী নকলনবীশ দাবি আদায় পরিষদ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক নাসরিন সুলতানা, নকলনবীশ উজ্জ্বল কুন্ডু।মানববন্ধনে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবীশরা যোগ দেন।জেলা জেলা কমিটির সভাপতি মো: শহিদুল ইসলাম বক্তব্যে বলেন,বিভিন্ন রেজিস্ট্রি অফিসসমূহে রাজস্ব আদায়,দলিল বালামে রেকর্ডভূক্তকরণ,সূচীকরণ,জনগণ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চাহিত তথ্যাদি সরবরাহের মাধ্যমে কাক্ষিত সেবা প্রদানের ক্ষেত্রে এক্সট্রা মোহরারগণ (নকলনবীশ) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।নড়াইলসহ সারা দেশে ১৫হাজার ৬৮২জন অস্থায়ী এক্সট্রা মোহরার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।অথচ তাদের নির্ধারিত বেতন ভাতা নেই।বিষয়টি দু:খজনক ও মানবেতর। নকলনবীশদের চাকুরি রাজস্বখাতে অন্তর্ভূক্তকরণে ২০২৫ সালের অর্থবাজটে জনপ্রশাসন অর্থমন্ত্রনালয়ের সকল প্রক্রিয়া অনুমোদনের কাজ শেষ হবে বলে আমরা মানবিক সরকারের কাছে আশা করছি।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করেন নকলনবীশরা।
মাদকদ্রব্য ধ্বংস
চুয়াডাঙ্গা ঝিনাইদহের মহেশপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় বিভিন্ন সময় উদ্ধারকৃত ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে ৫৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহ¯পতিবার (২২ মে) সকালে মহেশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রিজিয়নের বিজিবি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচ্ছিা সেক্টর কমান্ডার আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুচ্ছিা জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অবৈধ স্থাপনা ও বিলবোর্ড উচ্ছেদ
সাভার : অবশেষে সাভারে অবৈধ রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজউক, গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। এ সময় প্রতিষ্ঠানটিকে নগদ ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রমাণ আদালত।
৮ হাজার ২৫১ বিঘার মেগা সিটির নকশা তৈরি করে প্রতারণা করা সাভারের রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
এ সময় তারা গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। কোন ধরনের বৈধতা না থাকায় এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে চালানো হয় এ অভিযান।
তবে অভিযুক্ত প্রতিষ্ঠানটির পরিচালকও বৈধতা না থাকার বিষয়টি স্বীকার করেন। এদিকে এমন অভিযানে খুশি স্থানীয় গ্রামবাসি। তাদের দাবি দ্রুত স্থায়ী ভাবে বন্ধ হবে অবৈধ রেলিক সিটির সকল কার্যক্রম।
চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের বোকা বানিয়ে প্রতারণা করে আসছিল রেলিক সিটি নামের আবাসন প্রতিষ্ঠানটি। গ্রামবাসীর বাড়িঘর, স্কুল-মসজিদ, মাদরাসা, এতিমখানা-বৃদ্ধাশ্রম এর জায়গায় প্লট দেখিয়ে ভূয়া নকশা তৈরির অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড় : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) চট্রগ্রাম এর আয়োজনে পঞ্চগড়ে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো : সাবেত আলী। কর্মশালায় বন উন্নয়ন, সংরক্ষণ ও ব্যবস্থাপনা সহ উদ্ভাবিত প্রযুক্তি বিষয়ে আলোচনার পাশাপাশি হাতে কলমে শেখানো হয়।
এসময় বিএফআরআই এর বন রসায়ন বিভাগের চট্রগ্রাম বিভাগীয় কর্মকর্তা ড. মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে ও তথ্য ও প্রযুক্তি শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো: জহিরুল আলম এর সঞ্চালনায় কর্মশালায় দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. সতিয়ার রহমান সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বন ও নার্সারি সংশ্লিষ্ট উদ্যোক্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদ
সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা সংলগ্ন পানি প্রবাহের খালের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২১ মে) বিকেলে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম দ্বীল আরা আরা জান্নাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এসময় নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সোনাইমুড়ী উপজেলা সংলগ্ন ভানুয়াই মৌজায় খাল ও মহাসড়ক দখল করে সোনাইমুড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম ভূঁইয়ার নির্মিত একটি স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী দিপন চাকমা। সোনাইমুড়ী পৌর সহকারী ভূমি কর্মকর্তা মাঈন উদ্দিন। উচ্ছেদ অভিযান সার্বিক সহায়তা করেন বাংলাদেশ সেনা বাহিনী সোনাইমুড়ী ক্যাম্প সদস্যরা।
একাংশের বিক্ষোভ
পাথরঘাটা (বরগুনা) বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বুধবার রাতে পাথরঘাটা শহরে বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়েছে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের একাংশ। এর আগে বুধবার বিকেলে হাসিবুল ইসলাম হাসিবকে সভাপতি ও খায়রুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি জানাজানি হয়ে গেলে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের একাংশ রাস্তায় নেমে রাতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।
মানববন্ধন
ফুলবাড়ী দিনাজপুর : ফুলবাড়ী উপজেলায় সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবী আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ আন্ডে ড্রাগিস্টস্ সমিতি’র আহব্বানে ঘন্টাব্যাপি মানববন্ধন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবী আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতি’র আহব্বানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতি’র ফুলবাড়ী উপজেলা শাখার আহব্বায়ক মোঃ আনিসুর রহমান (আনিস) তিনি বলেন, আমাদের ০৪ দফা দাবি মেনে নিতে হবে। ০৪ দফা দাবীর মধ্যে রয়েছে- ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। কিš‘ কোম্পানিগুলি তাদের ইচ্ছামত ঔষধ এর মূল্য বৃদ্ধি করছে। এবং কোম্পানিগুলি তাদের ইচ্ছামত লাইসেন্স বিহীন ঔষধের দোকানগুলিতে ঔষধ সরবরাহ করছে। এসব অনিয়ম বন্ধ করতে হবে। তা না হলে সারা বাংলাদেশ ঔষধ ব্যবসায়ীরা আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতি’র ফুলবাড়ী শাখার কার্যকারী কমিটির সদস্য আলহাজ্ব আরমান বাদসা, আখেরুজ্জামান, মোঃ রায়হান কাদির, উত্তম কুমার, অর্জুন কুমার, আতাউর রহমান, মতিউর রহমান, মাসুদ রানা। মানববন্ধনে প্রায় ২শত ঔষধ ব্যবসায়ী অংশ নেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।