গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ টাংগাইল গোপালপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে ঝাওয়াইল শাখার উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
গ্রাহক সেবা পক্ষ (১-১৫ সেপ্টেম্বর ২০২৫) উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝাওয়াইল বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঝাওয়াইল শাখার ব্যবস্থাপক মো. আতিকুজ্জামান তালুকদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল (উত্তর) অঞ্চলের মূখ্য আঞ্চলিক কর্মকর্তা মো. খালেকুজ্জামান ইয়ামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিও মূখ্য আঞ্চলিক কার্যালয় টাঙ্গাইল (উত্তর) বিষ্ণু সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মিল্টন, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বুলবুল আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাংকের সিনিয়র অফিসার শিবলী সাদিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কামরুল ইসলাম কর্মকর্তা, আতাউর রহমান সিনিয়র কর্মকর্তা, রেজাউল করিম ক্যাশ কর্মকর্তা।
এ সময় বক্তারা কৃষি ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বর্ণনা করেন। গ্রামীণ জনগণের সহজ শর্তে কৃষি ঋণ, মৎস ঋণ, প্রাণি সম্পদ ঋণ, বিনা খরচে অনলাইন সেবা ইত্যাদি সুযোগ সুবিধার কথা বলা হয়।