পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : বৃহস্পতিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।
উপকারভোগীদের অর্থ বছরের মেয়াদ ৬ মাস বৃদ্ধি হওয়ায় (জানু/২৫ হতে মে/২৫ পর্যন্ত) ৫ মাসের মোট ১৫০ কেজি করে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে ১৮৮ জন উপকারভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ওয়ার্ড মেম্বার, গ্রাম্য চৌকিদার সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।