জাতীয় নেতা সাবেক পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি, মুসলিম লীগের তদানীন্তন সভাপতি ও উপমহাদেশের মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির অগ্রনায়ক মরহুম আলহাজ্ব এ.কে.এম ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ মুসলিম লীগ ৮৫/১ নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের উপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। আলোচনায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, আলোচনায় অংশগ্রহণ করবেন দলের স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, ভারপ্রাপ্ত মহাসচিব আফতাব হোসেন মোল্লা, সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, এডভোকেট আবু সাইদ মোল্লা, কেন্দ্রীয় নেতা জাফর ইকবাল, মোহাম্মদ আলী, অতিরিক্ত মহাসচিব তারেক জমির সজীব, সাংগঠনিক সম্পাদক এস আই ইসলাম মিলন ও খান আসাদ, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডাঃ হাজেরা বেগম, দপ্তর সম্পাদক খন্দকার জিল্লুর রহমান শ্রম সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি, প্রকাশনা সম্পাদক আব্দুল আলিম, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রহমান, মহানগর যুগ্ম মহাসচিব নাসিমুল হাকিম লাবু সহ মুসলিম লীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও তার ৫২তম মৃত্যুবার্ষিকীতে ঐ দিন সকালে রাউজান গহিরাস্থ মরহুমের মাজারে খতমে কোরআন, মিলাদ মাহফিল, পুষ্পমাল্য অর্পণ ও জিয়ারত করা হবে। মুসলিম লীগের প্রতিটি শাখাকে দিনটা যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য মুসলিম লীগ স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী অনুরোধ জানিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
আলহাজ্ব এ.কে.এম ফজলুল কাদের চৌধুীর ৫২তম মৃত্যুবার্ষিকী
জাতীয় নেতা সাবেক পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার ও অস্থায়ী রাষ্ট্রপতি, মুসলিম লীগের তদানীন্তন সভাপতি
Printed Edition