সাভার সংবাদদাতা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মব জাস্টিস সরকার কোনভাবেই বরদাশত করে না।
সম্প্রতি সাভারে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘Better Dhaka District Initiatives’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ঢাকা জেলা প্রশাসন কর্তৃক ‘Better Dhaka District Initiatives’ কর্মসূচির আওতায় ‘সবুজে বাঁচুক সাভার, নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার’ স্লোগানকে সামনে রেখে এক দিনে সাভারে এক লক্ষ বিভিন্ন গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সাভার উপজেলা প্রশাসন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মব জাস্টিস প্রসঙ্গে প্রশ্ন করা হলে উপদেষ্টা এ সময় বলেন, সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, সেটি হচ্ছে- মব জাস্টিস সরকার কোনভাবেই বরদাশত করে না। এখন যেই ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর সঙ্গে কোন সরকার বা সরকারি দলের কোন সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, অন্তত গত ৩/৪ মাসে আপনারা দেখেছেন- যেখানেই খবর পাচ্ছি, সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি এবং কোন আসামি আর বের হতে পারছে না।
নদী ও খাল সংস্কার এবং পুনরুদ্ধার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের সময়টাতো অল্প, এই অল্প সময়ে আমরা ঢাকা শহরে ২০টা খাল এবং তুরাগ নদীটা ধরেছি। এগুলোর জন্য আমরা অর্থও যোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে এবং আশা করি বেশি দেরি হলেও ফেব্রুয়ারিতে।