রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও সংলগ্ন রাস্তা বৃষ্টি হলেই ডুবে যায়। ফলে স্কুলের শিক্ষার্থীদের পানির মধ্যে দিয়ে স্কুল ভবনে যেতে হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌরসভা শাখার কর্মীরা নিজেদের অর্থ ও স্বেচ্ছাশ্রমে বালুর বস্তা ফেলে দিয়ে রাস্তা নির্মাণ করে দিয়েছে। গত শুক্রবার সকালে ৫নং ওয়ার্ডের সভাপতি মজিবুর রহমান মোল্লার নেতৃত্বে ও শোয়াইব মাস্টারের সহযোগীতায় জামায়াত কর্মীরা এ কাজে এগিয়ে আসে। রাজৈর পৌরসভা জামায়াতের সমাজকল্যাণ বিভাগে দায়িত্বশীল শোয়াইব মাস্টার জানান, শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এবং যাতায়াতের সুবিধার্থে আমরা এ কাজ করেছি। এলাকার বাসিন্দা মিজানুর রহমান জানান, জামায়াতের এ কাজ খুবই প্রশংসার যোগ্য।