নাটোর সংবাদদাতা : নাটোরে মেধা ও যোগ্যতার ভিত্তিতে জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৪ জন নিয়োগ পেয়েছেন। নয়টায় নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত ২৪ জনের ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ আমজাদ হোসাইন।

এ সময় পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগপ্রাপ্তদের উচিৎ দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে সর্বদা কাজ করা। তাদের উচিৎ, বাবা-মা এবং বাড়ির অন্যান্য সদস্যদের যথাযথ দায়িত্ব পালন করা।

নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী’র সঞ্চালনায় এই অনাড়ম্বর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিয়োগ বোর্ডের সদস্য সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ এবং বগুড়া ডিএসবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতোয়ার হোসেন।