ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : ফুলবাড়ীতে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে মাদকের ব্যবসা ও মাদকের নেশায় জড়িয়ে পড়েছে যুব সমাজ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারনে মাদক ব্যবসায়ীরা আইনপ্রয়োগকারী সংস্থার লোকদের সাথে সক্ষতা গড়ে তুলে হরহামেশায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। দেখার কেউ নেই। আইনপ্রয়োগকারী সংস্থা কোন অভিযান পরিচালনা করছেন না। সোর্স দিয়ে চুনোপুটি ধরলেও ধরা পড়ছে না রাঘোব বুয়াল। ফ্যাসীষ্ট আওয়ামীলীগ সরকারের জুলাই আগষ্ট এ পতন হলেও তাদের সহযোগীরা বর্তমান ফুলবাড়ীতে মাদকের ব্যবসায় থেমে নেই। ভারতীয় ফেন্সিডিল এর দাম দৃষ্টি পাওয়ায় এখন নেশা খোরেরা ইয়াবা, গাঁজা, ঘুম জাতীয় ট্যাবলেট এবং আদিবাসী গ্রামগুলিতে বাংলা মদ সহ অন্যান্য মাদক নেশা হিসেবে ব্যবহার করছে। ফুলবাড়ী থানার আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। কেন তারা কোন পদক্ষেণ নিচ্ছে না তা কেউ জানে না। কিছু কিছু নেশাগ্রস্থ ব্যক্তিদের আটক করে মামলা দিয়ে জেলা হাজতে পাঠালেও তারা আইনের ফাঁক ফোকরে বের হয়ে এসে আবারও মাদকে আসক্ত হয়ে পড়ছে। প্রতি দিন ভ্রাম্যমানে মাদক বিক্রেতারা মাদকসেবীদের কাছে মাদক বিক্রি করছে। ফুলবাড়ী উপজেলার পৌরসভা সহ ৭টি ইউনিয়নে এই মাদকের ব্যবসা গড়ে উঠেছে। ফুলবাড়ী থানায় তালিকাভূক্ত প্রায় ৫০-৬০ জন মাদক ব্যবসায়ী রয়েছে। এদের মধ্যে আবারও নতুন নতুন মাদক ব্যবসায়ী গড়ে উঠেছে। ফলে ফুলবাড়ীতে কোন ভাবে মাদক বিক্রয় বন্ধ হচ্ছে না।