দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ৪০নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা। সোমবার (১৫সেপ্টেম্বর) জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার খবর শুনে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিষ্টি,কেক কেটে ও বেলুন উড়িয়ে আনন্দ উল্লাস মেতে ওঠে। ২০১৩ সালে সরাসরি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দানের মধ্যে দিয়ে তার শিক্ষাকতার জীবন শুরু হয়। ৪০ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৬/০৫/২০১৯ যোগদান করেন। মানিকগঞ্জ জেলায় প্রায় পাঁচশ শিক্ষক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এছাড়াও শিক্ষা পদক২০২২ এর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা. শিক্ষা পদক২০২২, ২০২৩,২০২৪সালে পরপর ৩বার শ্রেষ্ঠ বিদ্যালয় পদক পেয়ে মানিকগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় স্বীকৃতি অর্জন ৪০নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর সাফল্য অর্জন। ৪০ নং দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ জনের মধ্যে ২৫ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২২ জন সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে ৩জন।

এ বিষয়ে প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা বলেন,আমি স্বপ্ন দেখি বিদ্যালয়টিকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে অক্লান্ত পরিশ্রম করে আমি যেন সফল হতে পারি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার,মো জাহাঙ্গীর ফিরোজ বলেন, এটা আসলে আমাদের জন্য বড় পাওয়া, দৌলতপুরবাসীর জন্য বড় পাওয়া। আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন শিক্ষার মান আর উন্নত করতে পারি।