বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মজলিসে আমেলার এক সভা দলের আমীরে শরিয়ত আল্লামা আবু জাফর কাসেমীর সভাপতিত্ব গতকাল শনিবার বিকেলে রাজধানীর ৫৮/১/এ পুরানা পল্টনস্থ অনুষ্ঠিত হয়। সভায় মজলিসে আমেলার বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী দলগুলোর সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। নির্বাচন উপলক্ষে দাওয়াতি কাজের লক্ষে দেশের তিন শত আসনে প্রার্থি প্রস্তুতির সিদ্ধান্ত হয়।
আমেলার বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মুহাম্মাদ আজম খান, শায়খুল হাদীস আবুল কাসেম কাসেমী, রফিকুল ইসলাম বাবুল, মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, যুগ্ন মহাসচিব মুফতী এনায়েতুল্লাহ হাফেজ্জী. মুফতি আব্দুর রহিম কাসেমী. মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, আলহাজ্ব গাজী আব্দুর রহীম, মাওলানা নেয়ামতুল্লাহ্ খান জাফরী, মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম বীন আলী, কেন্দ্রীয় মাওলানা হাবিবুল্লাহ খান, আলহাজ্ব দ্বীন ইসলাম, মুফতি কামালুদ্দিন আশরাফ, মুহাম্মাদুল্লাহ্ নাজীব প্রমুখ।
এ সময় দলের আমীরে শরীয়ত আল্লামা আবু জাফর কাসেমী বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জনগণের অভ্যস্ত পদ্ধতিতে নির্বাচন হওয়া প্রয়োজন।সংস্কারের নামে নতুন নতুন ভাবনা নতুন জটিলতা সৃষ্টি করবে। এতে করে জনগণের ভোটাধিকার আবারো বিঘিœত হবে। আবু জাফর কাসেমী আরও বলেন, এই মুহূর্তে দেশে আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠায় খেলাফত পদ্ধতির বিকল্প নাই। সুতরাং দেশের প্রতিটি পাড়া মহল্লায় ইসলামী জোয়ার সৃষ্টি করতে হবে।
সভায় মুফতী আসাদুল্লাহ জাকিরকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব হিসেবে পদায়ন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।