ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকা আরিচা মহাসড়কে বালুবাহী ট্রাকের কারনে যানজট সৃষ্টি হচ্ছে। জানাগেছে, ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুর বাসস্ট্যান্ড পাশে বাটার গেটের সাথে বংশী নদীর বালু ব্যবসায়ী ট্রাক দিয়ে বালু টানার কারণে মহাসড়কে যানজট প্রতিনিয়ত লেগেই থাকে। যে কারণে যাত্রীবাহী যানবাহনগুলোর যাত্রীরা অসহায়ের মত ঘন্টার পর ঘন্টা গাড়ীতে সময় পার করে দিচ্ছে। স্থানীয় প্রশাসন বালু ব্যবসায়ীর কাছে থেকে অর্থের সুবিধা পেয়ে তারা নীরব ভূমিকা পালন করছে। বালু ব্যবসায়ী প্রভাবশালী হওয়ার কারনে কোন ব্যক্তি তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না ভয়ে। যে কোন সময় বালুবাহী ট্রাকের কারণে মহাসড়কের ইসলামপুর বাটার গেটের পাশে সড়ক দুঘটনা ঘটতে পারে।