আশাশুনি সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনিতে ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর আশাশুনির বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ। উপ সহকারী কৃষি অফিসার দীপক মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম,জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আফছার মোর্তজা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টল সমূহ পরিদর্শন করেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেলা চলবে।