ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা : ফুলপুরে ইকবাল হোসেন (৩০) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসি। বৃহস্পতিবার দুপুরে নিহতের গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফুলপুর বাসস্ট্যান্ড মানববন্ধন করেছেন। এতে বক্তব্য রাখেন নিহতের ভাতিজা জাকির হোসেন, এলাকাবাসির পক্ষে ইফতিয়ার আহম্মেদ, হারুন অর রশিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে আসামি গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। উপজেলার রঘুরামপুর গ্রামের চাচির সাথে পরকিয়া সম্পর্কের অভিযোগ তুলায় ঝগড়ায় শনিবার রাতে চাচা সাদ্দাম হোসেনের ছুরিকাঘাতে ভাতিজা ইকবাল হোসেনের মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের মা শেফালী আক্তার বাদি হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন হয়েছে। এ বিষয়ে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা সম্ভব হবে।