রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক মীর মোঃ জিয়াউর রহমান (সুমন)কে রামগতি উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক করা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে সমালোচনার ঝড়। ৫ আগস্টের পর রামগতিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী পলাতক থাকলেও হঠাৎ তাঁতী লীগ নেতা মীর মোঃ জিয়াউর রহমান (সুমন) বিএনপির পরিচয়ে প্রকাশ্যে আসলে দলের ভিতরে ও বাহিরে চলছে সমালোচনার ঝড়। তার এ পদ পাওয়া নিয়ে খোদ বিএনপির কতিপয় নেতা বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা।
চলতি বছরের ১৬ জুলাই তারিখে লক্ষ্মীপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক মাসুদুর রহমান রুবেল ও সদস্য সচিব মোহাম্মদ নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুমনকে প্রথমে উপজেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত সুমন তাঁতীলীগের নেতা ছিলেন। সরকারের পতনের পর তাকে প্রথমে দেওয়া হয় উপজেলা জিয়া মঞ্চের ভারপ্রাপ্ত আহবায়ক। ইউনিয়ন থেকে তাতীলীগ নেতা থেকে এবার সুমন হলেন উপজেলা নেতা জিয়া মঞ্চের আহবায়ক। তাই বেপরোয়া মনোভাব নিয়ে চলে তার প্রমানও দিচ্ছেন সুমন।