সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদাদাতা : শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। নির্বাচনী প্রক্রিয়ায় ইসলামী শ্রমনীতির পক্ষে জনমত গড়ে তুলতে হবে। আজ শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে “ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মোঃ আলাউদ্দিন শিকদার একথা বলেন । সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, দায়িত্বশীলদের মাঝে দায়বদ্ধতা জাগ্রতকরণ, নেতৃত্বের বিকাশ ও আদর্শিক ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে “ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৫” শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মুঃ মিছবাহুল আলম রাসেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মাসুমেরর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক , সীতাকু- আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার ছিদ্দিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন আজাদ, উপজেলা জামায়তের আমীর মাওঃ মিজানুর রহমান, সেক্রেটারি মোঃ তাহের । এছাড়াও সম্মানিত উপদেষ্টা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন: এডভোকেট আশরাফুল রহমান, আহসান হাবীব হিরু, শামসুল হুদা, আবুল হোসেন, হাফেজ আলী আকবর। আরো উপস্থিত ছিলেন শ্রমিকনেতা,আবেদ শাহ্, ওমর ফারুক চৌধুরী, ইসমাইল হোসেন সিরাজী, ইব্রাহিম খলিল, মাহমুদুল করিম, নেছার আহমদ, মাহমুদুর রহমান ফারহান, ইসমাইল হোসেন চৌধুরী,মুবিন শরিফ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল শ্রমিক নেতৃবৃন্দ।