নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার মদনে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মদন থানার পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মদন সদর ইউনিয়নের দক্ষিণ পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ জানান, পৃথক দুইটি অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় নিয়মিত মামলা রজু হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম হাসান গাজী (২৫)। তিনি ফাজিল গ্রামের হালিম গাজির ছেলে। স্থানীয়ভাবে তিনি “চায়না হাসান” নামে পরিচিত।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসানের পরিহিত প্যান্টের পকেট থেকে ১০৬ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, “গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক কারবার চালিয়ে আসছিল হাসান। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ।

পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ মো. মুছা (৪১) নামের এক যুবককে আটক করছে পুলিশ। উপজেলার দাশপাড়া ইউপির ল্যাংড়া মুন্সিরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মুছা একই ইউপির খাজুরবাড়ীয়া গ্রামের মো. আনিচুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তার পান-সুপারির ক্যাস বাক্সের ভিতর তল্লাসি চালিয়ে ১০৯ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, ‘আটক যুবক পান-সুপারির ব্যবসার পাশাপাশি মাদক বিক্রি করে আসছে। তাকে আজ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
ঈদগাঁও (কক্সবাজার) : কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ দুই দফা অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার সদর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দূর্গারাম পুর ইউনিয়নের উত্তর পাড়ার মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়ায় বসবাস করছিলেন।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে উমেদ আলীকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আগতেরিল্যা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজলো নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন। এসময় থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আবাসিক হোটেলে চলছে অনৈতিক কর্মকান্ড। গত রবিবার ফুলবাড়ী পৌর শহরের সামসুদ্দিন টাওয়ারে অবস্থিত টাইম স্টার আবাসকি হোটেলে হুমায়ন কবির (২২) ও এক কলেজ ছাত্রীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগন। তবে ঐ দিন রাতেই দুই পরিবারের সমঝোতায় মুসলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ফুলবাড়ী থানা পুলিশ। এতে স্থানীয় জন সাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা যায়, গত রবিবার বিকেলে দিনাজপুর গোবিন্দগঞ্জ অঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের হাসমী পাড়া সংলগ্ন সামসুদ্দিন টাওয়ারের চার তালায় ৫০৬নং কক্ষে অনৈতিক কাজের সময় দু জনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা আটককৃতরা হলেন, পাবর্তীপুর উপজেলার আনন্দ বাজার এলাকার লক্ষী হোসেনপুর গ্রামের হাশেম আলীর পুত্র হুমায়ন কবির ও কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। এ ঘটনায় হোটেল ব্যবসায়ী মালিকের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় জনগন।
আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দু’জনকে জেল ও জরিমানা এবং ৩ জনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ রুহুল আমিন, এসআই জেসমিন আরা এর নেতৃত্বে সোমবার (১ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করা হয়।