গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল ও ঘরের টিন,খাদ্যসহ বিভিন্ন মালামাল বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলা প্রাণী সম্পদ ভবনের সামনে এ ছাগল বিতরণ করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজনে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ১৫৪টি পরিবারের মাঝে ২টি করে ছাগলগুলো, ১বস্তা খাদ্য, টিন ও ঘরের খুঠি,ফ্লোরম্যাট তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মিজানুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা ভেটেরিনারী কর্মকর্তা ডা. মো. মামুনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসানসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।