শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ও হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন তৃতীয় পর্যায়ে ওমেন আই টি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদের হল রুমে ১৯ জুন বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহজাহান আলী। উপস্থিত ছিলেন প্রকল্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ জাহিদ হাসান ও উপজেলা সহকারী প্রোগ্রামার সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে ৮ জন প্রশিক্ষণার্থীকে অত্যাধুনিক ল্যাপটপ, সনদপত্র বিতরণ ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শাহজাহান আলী প্রশিক্ষনার্থীর উদ্দেশ্যে বলেন, নারীর ক্ষমতায়ন বলতে ফ্রীলান্সিং এ বিভিন্ন ধরনের কাজ করে নিজে আয় করবেন এবং আর্থিকভাবে পরিবারের খরচ, ছেলে-মেয়েদের পড়ালেখা ও বিয়েতে তার উপার্জিত অর্থ থেকে সহায়তা দিবেন। এছাড়া সমাজের দুস্থ মানুষ কে আর্থিক সহায়তা দেবেন সমাজ উপকৃত হবে।
এ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে পরিবার ও সমাজে নিজের একটা অবস্থান তৈরি করে নেয়ার সাথে সাথে সমাজে ও রাষ্ট্রে বিভিন্নভাবে অবদান রাখবেন বলে আমি অত্যন্ত আশাবাদী। আপনাদের দেওয়া অত্যাধুনিক ল্যাপটপ ফেলে রাখবেন না কাজে লাগিয়ে আয় করবেন। আপনাদের কাজের মনিটরিং করা হবে । আপনাদের কাজের অগ্রগতির ফলাফল দেখে পরবর্তীতে আবারো প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আপনারা ভালো করুন এবং অন্যদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ করে দিন।