নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার। পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ি-পঞ্চগ্রাম বাদামতলী এলাকার যাতায়াতের জন্য প্রায় দুই কিলোমিটার রাস্তায় এই সংস্কার কাজ করা হয়েছে।

কবিরাজবাড়ি-পঞ্চগ্রাম রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের ঘের ব্যবসায়ীরা মাছের খাবার, মুরগির খাবার, কৃষকেরা ফসল আনা-নেওয়া করেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। তাই জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন। শনিবার (১৭ মে) বিকেলে সরেজমিনে দেখা গেছে, ৩০ থেকে ৪০ জন জামায়াত কর্মী সহ স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের কাজ করছেন। খোন্তা দিয়ে মাটি কেটে রাস্তার মধ্যে যে গর্তগুলি হয়েছে ওই গর্ত গুলিকে ভরাট করে দিতে দেখাগেছে। আবার অনেকে সেই মাটি গামলা ও ঝুড়িতে করে রাস্তায় ফেলছেন।

নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রাসেল শিকদার বলেন, ‘এই রাস্তা সংস্কার করার জন্য টাকা বরাদ্দ হয়েছে। ৫ আগস্ট এর আগে রাস্তাটি খুঁড়ে কাজ শুরু করছে ঠিকাদার, কিন্তু কিন্তু ৫ আগস্ট এর পরে তারা পালিয়ে গেছে তাদের সাথে যোগাযোগ করে কোন সূরা হয়নি। এখন জামায়াত যে কাজটি করেছে এজন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ যে কাজটি আমার করার কথা ছিল। সেই কাজটি এখন জামাত ইসলামি করছে।