কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাট কালাই উপজেলার পুনট বাজারে গত শনিবার বিকেলে ‘লোক সংস্কৃতি পরিষদ কার্যালয়ে’ এক সভা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগঠক আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোকলেছার রহমান কে সভাপতি ও সাজিয়া ইসলাম পায়েল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক হেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, অর্থ সম্পাদক মশিউল আজম মন্টু চৌধুরী, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক আরমান হোসেন, শিশু-মহিলা-সমাজকল্যাণ সম্পাদক ধরিত্রী দাস জুঁই এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন মোহন্ত বর্মন, আব্দুর রহিম ও গোলাম মাকসুদ হেলালী।