হিলি (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
পৌরসভার সেমিনার কক্ষে এ বাজেট ঘোষণা করেন সহকারি প্রকৌশলী মোঃ আনোয়ার পারভেজ । এবারে বাজেটে আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৪ লাখ ২০০ শ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৩ লাখ ৩৯ হাজার ৭০০ শত টাকা। উদ্বৃত্ত রয়েছে ৬০ হাজার ৫ শত টাকা।
এ সময় ঘোড়াঘাট থানার ওসি মোঃ নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তার হোসেন, পৌর জামায়াতের সাবেক আমির আমিনুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিাত ছিলেন।