রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতিতে একটি কালবার্ট যেন মরণ ফাঁদ পরিনত হয়েছে। এতে ওই কালবার্টে ঘটছে ছোট বড়ো অনেক দুর্ঘটনা। ইতিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে অনেকে পঙ্গুত্য বরণ করেছে অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের আজাদ নগর ব্রীজ এলাকার করই তলা সংলগ্ন সড়কে নির্মিত হয় এ কালবার্ট। গত ২০২৪-২৫ অর্থ বছরের লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগ কালবার্ট নির্মাণে এক দরপত্র আহ্বান করলে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পান। ওয়ার্কষ্টিমিট পেয়ে ঠিকাদার মে, ২০২৫ শের মধ্যে কাজ শেষ করেন। সড়কের লেভেল থেকে ৩-৪ ফিট গভীরে কালবার্টটি নির্মিত হয় কিন্তু সড়কের ওই গভীর অংশে বালি ভরাট ও কোন মেঘাডম না করায় গর্ত থেকেই যায়। ওই প্রতিদিন এ সড়ক দিয়ে ছোট বড়ো শতশত যানবাহন যাতায়াত করে। পত্যক্ষদর্শীরা বলছেন এ পর্যন্ত ৩০ শের অধিক দুর্ঘটনার শিকার হয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে।
স্থানীয় জিল্লুর রহমান জানান তার বাড়ির দরজার সড়কে নির্মিত হয় কালবার্টটি, গত দুই মাস আগে কালবার্ট নির্মিত হলেও সড়ক লেভেল না করে বিল তুলে নিয়ে যান বলে শুনেছি। যতবার দুর্ঘটনা ঘটেছে ততবারই ঠিকাদার কবির হোসেন কে ফোন দেওয়া হয়েছে এখন আর তিনি ফোন ধরেন না। এ বিষয়ে তানভীর হোসেন আদনান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে একটি ভিডিও আপলোড দেন এবং পরে তিনি মুঠোফোনে ঠিকাদার কে জানতে চান বাকী কাজ কবে শেষ করবেন এতে ঠিকাদার তার ফোন কেটে দেন।
ঠিকাদার মো. কবির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন ভুমি থেকে সড়ক অনেক উঁচু তাই বালু পেলে রাখা যায় না। সড়ক বিভাগের নিকট কিছু বস্তা চাইলে তারা দিবে বলে এখনো দেন নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ও প্রকল্পে বরাদ্দের কথা জানতে চাইলে তিনি ফোন কেটে দিয়ে আর ফোন ধরেন নি।