ফেনী সংবাদদাতা : ফেনীতে সিজারের ৭মাস পর প্রসূতির পেটে মিলল এক ফুট গজ (কাপড়)। গত ৩ ফেব্রুয়ারি এ সিজার অপারেশন করেন ডা. তাসলিমা আক্তার।ভুক্তভোগির পরিবার জানায়, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ছাগলনাইয়ার প্রবাসী মহিউদ্দিনের গর্ভবতী স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০)’কে ফেনী আলকেমী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওইদিন সিজা’র অপারেশন করেন ডা. তাসলিমা আক্তার। ভুক্তভোগী নারী দীর্ঘ ৭ মাস ধরে পেটে ব্যথা’য় ভুগছিলেন, বিভিন্ন পরীক্ষায় পেটে শক্ত বস্তু সনাক্ত হয়। সম্প্রতি ফেনী আল বারাকা হাসপাতালে পুনরায় ডাক্তার আজিজ উল্যাহ অস্ত্রোপচারের মাধ্যমে গজ (কাপড়) গুলো বের করেন। এ বিষয়ে ভুক্তভোগি আল কেমি হাসপাতালে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য উক্ত ডাক্তারের বিরুদ্ধে ঐর আগেও নানা ভাবে রোগীকে হয়রানী, অসতর্কতায় প্রসুতি ও বাচ্চার ক্ষতির অভিযোগ রয়েছে।