উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উলিপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে, উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলাম, সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ, জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলসহ বিনপির সহযোগি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।
পঞ্চগড় সংবাদদাতা : এ উপলক্ষ্য জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পঞ্চগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।
এসময় পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন তাপস ,
পঞ্চগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান বাধন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাহেব আলীসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।
বাউফল (পটুয়াখালী)সংবাদদাতা : বাউফল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাউফল পাবলিক মাঠ মুক্ত মঞ্চে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে র্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলাম মনির। এসময় উপস্থিত ছিলেন,বাউফল উপজেলা জাতীয়তাবাদী বিএনপি উপজেলা সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপি সাধারন সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন,সাবেক উপজেলা স্বেচ্ছাসবক দলের আহবায়ক মোঃ খলিলুর রহমান,উপজেলা স্বেচ্ছাসবক দলের যুগ্ন আহবায়ক মোঃ বাদল হাওলাদার, সদস্য সচিব প্রভাষক মোঃ নাইম শিকদার তারেক, সভাপতি পদপ্রথী মোঃ শাহিন রেজা, সাধারন সম্পাদক প্রাথী মোঃ রিয়াজ পঞ্চায়েত ও মোঃ তৌসিফুর রহমান রাফা প্রমুখ।
মাধবদী (নরসিংদী) সংবাদদাতা : মহিষাশুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদোগ্যে গতকাল বুধবার মাধবদী শহরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। আনন্দ র্যালিটি মহিষাশুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল মিয়ার নেতৃত্বে ৫’শতাধিক নেতা-কর্মী নিয়ে মহিষাশুড়া ইউনিয়ন থেকে শুরু করে মাধবদী শহরের আনন্দী মোড় হয়ে মাধবদী শহরের শিতলাবাড়ি রোড, ম্যানচেস্টার চত্তর হয়ে মাধবদী বজারের মুল গলিপথ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবদী এসপি ইনস্টিটিউশন স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
এসময় মহিষাশুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বাবুল মিয়া বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি। আর যেন কোনো স্বৈরাচার এ দেশের দায়িত্ব না নিতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে এটাই আমাদের দাবি।
আত্রাই (নওগাঁ) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এলাকা থেকে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বয়ক মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। পথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন।