করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা : গত বৃহস্পতিবার করিমগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী উদ্যোগে তৃষ্ণার্থ পথচারীদেরকে ঠান্ডা পানি ও শরবত পান করিয়ে ব্যাপক প্রশংসায় কুড়িয়েছেন। প্রচন্ড গরমে তৃষ্ণার্থ পথচারী ও ব্যবসায়ীদেরকে ঠান্ডা পানি ও শরবত পানের কর্মসুচিটি জামায়াতে ইসলামী করিমগঞ্জ পৌর শাখা আয়োজন করে। সকালে করিমগঞ্জ বাজারের রিক্সা মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর কর্নেল (অবঃ) ডা. জেহাদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি মোঃ নাজিম উদ্দীন, পৌর সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও পৌর সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। দিনব্যাপি এ কর্মসূচিতে শত শত তৃষ্ণার্থ মানুষ ঠান্ডা পানি ও শরবত পান করে স্বস্তি পেয়েছেন। তাপদাহে মানুষ যখন অতিষ্ঠ সে সময় জামায়াতের নেতা কর্মীরা পিপাসু লোকজনের জন্য এ কর্মসূচি আয়োজন করা সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন সেবা ভোগীরা।
গ্রাম-গঞ্জ-শহর
তৃষ্ণার্ত পথচারীকে ঠাণ্ডা পানি ও শরবত বিতরণ জামায়াতের
গত বৃহস্পতিবার করিমগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী উদ্যোগে তৃষ্ণার্থ পথচারীদেরকে ঠান্ডা পানি ও শরবত পান করিয়ে ব্যাপক প্রশংসায় কুড়িয়েছেন। প্রচন্ড গরমে তৃষ্ণার্থ পথচারী ও ব্যবসায়ীদেরকে ঠান্ডা
Printed Edition