কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় (মাষ্টার্স) কামিল ও আলিম ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে ও আরবি প্রভাষক মাওলানা মোঃ তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সবক ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দীন আহমদ।
উক্ত অনুষ্ঠানে সবক প্রদান করেন সাতক্ষীরা সদরের আগরদাড়ি কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস হাফেজ মাওঃ মোঃ রবিউল বাশার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওঃ মোঃ আহম্মদ আলি, প্রফেসর মোঃ আবু নসর, প্রফেসর মোঃ আবু বকর সিদ্দীক, অধ্যক্ষ মাওঃ মোঃ আব্দুল বারি, জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা আমীর মাওঃ মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নুল আবেদিন প্রমুখ।