সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। সম্প্রতি পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ের উত্তরে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তালুকদার বাড়ী মোড় এলাকায় রেললাইনে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি ৯৯৯ এ কল দিয়ে জানালে জামালপুর রেলওয়ে পুলিশ কে অবগত করা হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল শেষে উদ্ধার করে জামালপুর পুলিশ ফাড়িতে নিয়ে যায়। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ভোর আনুমানিক সাড়ে ৪ টার সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ীর দিকে আসছিলো। ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। ট্রেন আসার পূর্বে হয়তো তিনি রেল লাইনে বসা ছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটেছে।