লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাট জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গত ৪ মাসে হারানো মোবাইল ফোনের ৪৬১টি সাধারণ ডায়েরি করা ২০০টি মুঠোফোন উদ্ধার করে ব্যবহারকারী প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে পুলিশ এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ৩৮টি, ফেব্রুয়ারি মাসে ৬২ টি, মার্চ মাসে ৫৬ টি এবং এপ্রিল মাসে ৪৪ টি হারানো মুঠোফোন উদ্ধার করা হয়েছিল।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন,

মুঠোফোন হারানোর ২ মাস পর ফেতর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গোলাম মোস্তফা নামে এক উচ্চ বিদ্যালয়ের স্কুল শিক্ষক। ওই শিক্ষক বেতনের টাকা থেকে একটু একটু করে জমিয়ে ফোনটি কিনেছিল। ফোন হারানোর পর আর দামি মোবাইল কিনতে পারিনি। তিনি হারানো মোবাইল ফেরত পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানান।

ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল করিম জানান, শখের মোবাইলটা পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ একদিন এসপি অফিস থেকে ফোন করে ডেকে পুলিশ মোবাইলটা হাতে তুলে দিয়েছে। এতে আমি অনেক খুশি।

ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় সংবাদদাতা : ওষুধ ব্যবসায়ীদের চারদফা দাবি আদায়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পঞ্চগড় জেলা শাখা।

জেলা বিএনপির কার্যালয়ের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে দাঁড়িয়ে চার দফা দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক সালেকুজ্জামান সালেক, যুগ্ম আহ্বায়ক হুমাযুন রশিদ বাবুসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীণ ওষুধ ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্সবিহীন ফামেসীতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা ও সকল ওষুধের মূল্য সরকার কর্তৃক নিধারণ করার দাবি জানান তারা।