ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে দুই ব্যাটারি চালিত অটোরিকচালক গুরুতর আহত ২ জন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বাস চালক রুবেল (২৪) ও হেলপার নাঈম শেখকে (২৫) গণধোলাই দিয়ে ফতুল্লা থানা পুলিশে সোপর্দ করার পাশাপাশি রাস্তা অবরোধ করে ঐ মৌমিতা বাসে আগুন লাগায়। সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। নিহিত মোজাম্মেল হক ফতুল্লার দক্ষিন সস্তাপুর এলাকায় মোক্তার হোসেনের ছেলে আহত দুইজন অটো রিকশা চালক আনিসুর রহমান (৩৮) মুন্সীগঞ্জের লৌহজংয়ের বসতগাঁও এলাকার মৃত্যু আজিজুর রহমানের ছেলে ও রানা বাবু (৪০) জয়পুর হাট জেলার নিক্তিপাড়ার তমিজউদ্দিন প্রামানিকের ছেলে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ গামী মৌমিতা পরিবহনের বাস, সড়কে থেমে থাকা দুই অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে এক জন পথচারী নিহত হন। এছাড়া অনিসুর রহমান ও রানা বাবু ও গুরুতর আহত হন। পরে আহদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপালে পাঠানো হয়। কর্মরত চিকিৎসা সড়ক দুর্ঘটনার মোজাম্মেল হক তাকে হাসপাতারে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হয় এ ছাড়া গণপিটুনিতে আহত বাস চালক ও হেলপারকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
গ্রাম-গঞ্জ-শহর
ফতুল্লা লিংরোডে বাসে আগুন নিহত ১ জন ও আহত ২ জন
নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকায় মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।