মনিরামপুর (যশোর) সংবাদদাতা : “আমার কাছে প্রাইভেট না পড়লে কেউ পাশ করবে না, এমন মন্তব্যের অভিযোগ উঠেছে মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাইদুল ইসলামের বিরুদ্ধে তার এই উক্তি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ এবং আতঙ্কের সৃষ্টি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সাইদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন,”আমি কাউকে প্রাইভেট পড়তে বাধ্য করি না। যারা আমার কাছে আসে, তাদের আমি সাহায্য করি।
ঢাকুরিয়া কলেজের রসায়ন বিভাগের সিনিয়র প্রভাষক শাহিন আলম বলেন, সম্প্রতি নবম শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষায় রসায়ন বিষয়ের প্রশ্নে এইচএসসি ২য় বর্ষের প্রশ্ন দেওয়া হয়েছে। মনিরামপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক বাবুল আকতার বলেন, সাইদুল সাহেবের কর্মকান্ড, আচরণ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ভীতি কাজ করছে। এ থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের আশু-দৃষ্টি কামনা করছি। মনিরামপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম তসির উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। তিনি বলেন, “শিক্ষার্থীদের উপর কোনো রকম চাপ সৃষ্টি করা অনৈতিক। বিষয়টি তদন্ত করে দেখব। মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ বলেন, একজন শিক্ষকের এমন আচরণ কাম্য নয়। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থরক্ষা করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ওই প্রতিষ্ঠানের প্রধানকে বলা হবে। মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নিশাত তামান্না বলেন, একজন শিক্ষকের আচরণ এমন হতে পারে না। এ বিষয়ে খোঁজ- খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।