আগামী অর্থবছরে সমাজসেবার উপকারভোগীদের অর্থ নগদের মাধ্যমে প্রদান করা হবে গত বৃহস্পতিবার ঢাকায় শহর সমাজসেবা কার্যালয়-৪ আয়োজিত, শহর সমাজসেবা কার্যক্রমে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত তথ্য তুলে ধরেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

শহর সমাজসেবা কার্যালয়-৪ এর সমাজসেবা অফিসার শাহিনা আক্তার সুইটির সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম ফজলুল করিম রুমি এবং ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সালমা বেগম। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওসার রহমান।

সেমিনারে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের পাশপাশি সমাজসেবা মন্ত্রন্ত্রনালয়ে অনুদান ও ক্ষুদ্রঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা জানান, আগের সরকারের নির্দেশনায় বিভিন্ন উপকারভোগীদের অর্থ মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে প্রদান করা হয়। তবে একশ্রেনীর প্রতারক নিরীহ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের সব অর্থ হাতিয়ে নেয়। আগামী ১ থেকে নতুন অর্থ বছরে উপকাভোগীদের চাহিদা অনুসারে তাদের পছন্দ অনুযায়ী মাধ্যম অর্থ প্রদান করা হবে। এছাড়া সমাজসেবা মন্ত্রনালয়ের সব ধরনের ভাতার পরিমানও বাড়ানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।