ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩ শহীদ পরিবার ও ৪ হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী।

ঈদুল আজহা উপলক্ষে এ সহযোগীতা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরের পক্ষ থেকে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, শেরপুর -৩ ঝিনাইগাতী-শ্রীবরদী আসনের জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল এ সহায়তা প্রদান করেন। তিনি শহীদদের কবর যিয়ারত এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছিলেন, শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, ইসলামি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় অফিসার মো. খলিলুর রহমান সহ শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা জামায়াতের শতাধিক নেতা-কর্মী, স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।