তৌফিক রুবেল, দাউদকান্দি (কুমিল্লা): “মানবতার কল্যাণে আমরা পাশে”-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দৌলতেরকান্দি এলাকায় স্কুল, মসজিদ ও মাদরাসায় নিরাপদ ও বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফিল্টার পেয়ে স্থানীয় মুসল্লি ও শিক্ষার্থীরা গভীর আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “গরমের দিনে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি পাওয়া সত্যিই এক বিশাল স্বস্তি। জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে যে কাজ করছে, তা প্রশংসার দাবিদার।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দাউদকান্দি উপজেলা আমীর মোঃ মনিরুজ্জামান বাহলুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আবু তাহের সরকার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালমারী ইউনিয়ন। ইঞ্জিনিয়ার শাহ আলম ফরাজি, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়ালমারী ইউনিয়ন ও চেয়ারম্যান পদপ্রার্থী।হাফেজ মাওলানা কামরুল হাসান আকবর, সভাপতি, গোয়ালমারী ইউনিয়ন যুব বিভাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মোঃ মালেক বেপারী, রেনু সরদার, সাবেক মেম্বার দুলাল সাহেব, জাহিদুল ইসলাম সাহেব, মোঃ শাখাওয়াত সিকদার পান্নুসহ অনেকে। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, গোয়ালমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড (দৌলতেরকান্দি)। যুব বিভাগের নেতৃবৃন্দ জানান, “এই নিরাপদ ও বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান কর্মসূচি পর্যায়ক্রমে গোয়ালমারী ইউনিয়নের অন্যান্য স্কুল, মসজিদ ও মাদরাসায়ও সম্প্রসারিত করা হবে।” এই মানবিক উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান করেন যুব বিভাগের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা- মোহাম্মদ বিল্লাল প্রধান, মহিউদ্দিন প্রধান, শাহা আলম বেপারী, মোহাম্মদ শরীফ প্রধান, মোঃ মাসুদ আলম মিন্টু, মোঃ হাসান, আবদুর রহমান ভুঁইয়া। স্থানীয়রা জানান, “জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি মানবতার বন্ধু- জনগণের পাশে থাকা একটি আদর্শ পরিবার।”