মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম সুপ্রীম র্কোট থেকে বেকসুর খালাশ পাওয়ায়র পর দীর্ঘ ১৫ বছর পর তার নিজ এলাকা রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলায় আগমন উপলক্ষ্যে সর্বস্তরের মানুষ উজ্জিবিত হয়ে উঠেছে। এ উপলক্ষ্যে আগামী ১২ই জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় তারাগঞ্জ উপজেলার স্থানীয় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং দুপুর ২টায় বদরগঞ্জ উপজেলার স্থানীয় শাহাপুর মাঠে শুকরানা সমাবেশ ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। তারাগঞ্জ উপজেলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং বদরগঞ্জ উপজেলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুাষ্ঠিত পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল জীবন্ত শহীদ এটিএম আজাহারুল ইসলাম। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরী শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক মুহাম্মদ গোলাম রব্বানী, রংপুর মহানগরী শাখার সেক্রেটারি একেএম আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমীন হাসান, জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ এনামুল হক, কর্মপরিষদ সদস্য শাহ্ মুহাম্মদ নুর হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান খান, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, সেক্রেটারী মুহাম্মদ মিনহাজুল ইসলাম প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
এটিএম আজহারের মুক্তি
কাল বদরগঞ্জ ও তারাগঞ্জে শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম সুপ্রীম র্কোট থেকে বেকসুর খালাশ পাওয়ায়র পর দীর্ঘ ১৫ বছর পর তার নিজ এলাকা রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জ উপজেলায় আগমন উপলক্ষ্যে সর্বস্তরের মানুষ উজ্জিবিত হয়ে উঠেছে।