ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ি উপজেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর নতুন বাংলাদেশ দাশিয়ার ছড়া স্কুল মাঠে আবিদ আখতার রাজুর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সেকেন্দার আলী সাহেব। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা ইউনুস আলী এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর -রাজারহাট-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা বার এসোসিয়েশন সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান, আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক সাহেব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ ।