বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ওষুধ ফার্মেসিতে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার ১৭ ই জুন দুপুরে বিরামপুর পৌর শহরে বিভিন্ন ওষুধ ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং চিকিৎসকদের নমুনা (স্যাম্পল) বিক্রয় ও রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসনের অধিদপ্তরের দিনাজপুর জেলার ওষুধ প্রশাসনের উচ্চমান সহকারী কাজী সাইফুল ইসলাম এবং বিরামপুর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।

দোয়েল স্টুডিও মোড় বিরামপুর মেডিসিন কর্নার স্বত্বাধিকারী আনিসুর রহমানের নিকট ৫ হাজার টাকা, সাজু ড্রাগস মেসার্স লাইবা ফার্মেসীর স্বত্বাধিকারী সাজু ইসলামের নিকট ৭ হাজার টাকা, কলাবাগান হাসপাতাল মোড় মেসার্স ডাক্তার এন্ড সন্স মেডিসিন হাউজের স্বত্বাধিকারী আসলাম হোসেনের নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।