চকরিয়া সংবাদদাতা: কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক বলেন, বিগত ৫৪ বছরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে জামায়াত। মানুষ মনে করে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। সুতরাং নতুন করে ফ্যাসিবাদী বয়ান দিয়ে দেশে বিভেদ ও বিভাজন তৈরির ষড়যন্ত্র জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। বিগত সময়ে দুর্নীতি ও অপশাসনের কারণে মানুষ অতিষ্ঠ ছিল। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে এখন জামায়াতের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে। গত ১৬ মে রাতে চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক উপজেলার শাহারবিল ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। এরআগে বিকাল ৩টা থেকে শাহারবিল ইউনিয়নের বাটাখালী, মাইজঘোনা ও রামপুর স্টেশনে স্থানীয় জনসাধারণের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। পরে রামপুর স্টেশন সংলগ্ন স্কুলে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। শাহারবিল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আশরাফুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, সেক্রেটারি হোসনে মোবারক, সাংগঠনিক সম্পাদক ওমার আলী, শ্রমিক নেতা এডভোকেট মামুনুর রশীদ, আব্দুস সালাম, ছাত্রনেতা আবদুর রশিদ। পথসভা পরিচালনা করেন ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডা: আব্দুস সালাম।
গ্রাম-গঞ্জ-শহর
চকরিয়ার পথসভায় আবদুল্লাহ আল ফারুক
জামায়াত এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী
কক্সবাজার শহর জামায়াতের আমীর ও চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুক বলেন, বিগত ৫৪ বছরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে জামায়াত।
Printed Edition