গত মঙ্গলবার ৭নং ওয়ার্ড মানিকনগর ঢাকা মহানগরী দক্ষিণ মুগদা পশ্চিম থানা নাগরিক কমিটি আয়োজিত বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কবির আহমদ। এ সময় নাগরিক কমিটির ব্যক্তিবর্গের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কবির আহমদ বলেন, আমরা খুব লম্বা বক্তব্য দিয়ে এখানে অনেককিছু জানান দেবো অথবা আমাদের একটি বড় ধরণের আর্টিকেল আপনাদের সামনে পেশ করবো এরকম কোনো সভা আজকে নয়। আজকে আমরা আপনাদের এখানে এসেছি মূলত: আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য।
আমরা এখানে এসেছি আপনাদের অভিব্যক্তিগুলী শুনে, আপনাদের অভিপ্রায়গুলো শুনে আপনাদেরকে সামনের দিনগুলোতে কাজে লাগাতে পারি সেই লক্ষ্যে আনুষ্ঠানিকতার কারণে সংক্ষিপ্ত দুই, একটি কথা বলতে হয় সেই হিসেবে কথা বলা তবে দীর্ঘ বক্তব্য নয়। একথা বলে তিনি তার বক্তব্য শুরু করেন তিনি বলেন, আপনারা দেশ ও জাতি সম্পর্কে অনেককিছু জানেন। এই দেশকে সঠিক ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের ব্যক্তিগত অনেক পরিকল্পনা আছে।
তিনি জানান, আমরা চাই এই দেশ এই জাতি একটা সম্মানের সাথে ইজ্জতের সাথে এই ভূখন্ডে বসবাস করুক। এসময় তিনি সকলের স্বপ্ন, আশা, আকাক্সক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান করেন। প্রেসবিজ্ঞপ্তি।