হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাটহাজারীতে ৫ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং: বি-১৮৮৬) এর হাটহাজারী শাখার নেতাকর্মীরা।
হাটহাজারী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তর-দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম ও মো. হুমায়ুন কবির। এছাড়া বক্তব্য রাখেন মিটার পাঠক ঐক্য পরিষদের সহ-সভাপতি মো. ছালে জহুর সেলিম।
সমাবেশে কেন্দ্রীয় ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ঈদুল আজহার পূর্বে অচঅ বোনাস ও বকেয়া ওটি বিল পরিশোধ, ছুটি নগদায়ন পুনরায় চালু, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার, ২০ মার্চের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং হয়রানিমূলক বদলি বন্ধসহ অস্থায়ী কর্মচারীদের স্থায়ী নিয়োগ।