ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা আয়োজনে অমুসলিম সহযোগী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ অক্টোবর শনিবার বিকাল ৩ টায় উত্তর কুটি চন্দ্রখানা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক সাহেব এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও ২৬ কুড়িগ্রাম-২ সংসদ সদস্য প্রার্থী জেলা বার এসোসিয়েশন সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইচ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখা সভাপতি মাওলানা সেকেন্দার আলী অমুসলিমদের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জিদ কুমার ও রঞ্জিত কুমার দেব প্রমুখ। এ সময় ইয়াছিন আলী বলেন জামায়াত সরকার গঠন করলে বাংলাদেশে কোন হিন্দু মুসলিম ভেদাভেদ থাকবে না। ফুলবাড়ীতে কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক জোন খোলা হবে। এ সময় উপস্থিত অমুসলিমদের মতামতের উপর ভিত্তি করে প্রভাষক সন্জিদ কুমার কে উপজেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি ঘোষনা করা হয়।